বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ১৩২বিধি প্রণয়নের ক্ষমতা
ত্রয়োদশ অধ্যায় বিবিধ
ধারা ১৩২
132. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে বিধি প্রণয়ন করা যাইবে, যথা : (ক) বাহিনীর সংগঠন, রক্ষণাবেক্ষণ, আদেশ প্রদান, ক্ষমতা অর্পণ, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা; (খ) আধা সামরিক ও অসামরিক পদে কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবিধারী কোস্ট গার্ড সদস্য বা এই আইনের অধীন অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণের নিয়োগ, পদোন্নতি, চাকরির মেয়াদ ও অন্যান্য শর্তাবলী; (গ) পদবিধারী কোস্ট গার্ড সদস্য পদে তালিকাভুক্তি সম্পর্কিত বিষয়াদি; (ঘ) মহাপরিচালক ও কর্মকর্তাগণের শ্রেণি, পদবি এবং তাহাদের অধঃস্তন ব্যক্তিগণের ক্ষেত্রে কর্মকর্তাগণের ক্ষমতা ও এখতিয়ার; (ঙ) কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবিধারী সদস্যগণের বাহিনীর চাকরি হইতে বরখাস্ত, অপসারণ, অবসর ও অব্যাহতি; (চ) কোস্ট গার্ড আদালতের গঠন, অনুষ্ঠান, বিরতি, বিলুপ্তি, কোস্ট গার্ড আদালত কর্তৃক অনুসরণীয় পদ্ধতি, বিচার, প্রসিকিউশন এবং অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের জন্য নিয়োজিত ব্যক্তির নিয়োগ ও কার্যপদ্ধতি; (ছ) কোস্ট গার্ড আদালতের রায় ও দণ্ডাদেশ অনুমোদন, পুনর্বিবেচনা ও বাতিল এবং দণ্ডাদেশের বিরুদ্ধে প্রতিকার ও আপিলের বিধান; (জ) কোস্ট গার্ড আদালতের গঠন, কার্যধারা, দণ্ড কার্যকরণ সম্পর্কিত ফরম্স ও আদেশসমূহ; (ঝ) এই আইনের বিধানাবলীর কার্যকর প্রয়োগের নিমিত্তে, গ্রেপ্তার, হাজতে আটক, তদন্ত ও অন্তরীণ রাখা এবং বিচারে সোপর্দকরণ ও দোষী সাব্যস্তকরণ; (ঞ) তদন্ত পর্ষদের গঠন, কার্যধারা, সাক্ষীগণের সমন ও শপথ; (ট) কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও পদবিধারী কোস্ট গার্ড সদস্যগণের প্রশিক্ষণ; এবং (ঠ) বাহিনীর প্রশাসন, পদবিধারী কোস্ট গার্ড সদস্যগণের বেতন-ভাতা, পেনশন ও আনুতোষিক সম্পর্কিত বিধানসহ অন্যান্য যে কোন প্রয়োজনীয় বিষয়।