Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ১৩৩প্রবিধান প্রণয়নের ক্ষমতা

বলবৎত্রয়োদশ অধ্যায় বিবিধ

ত্রয়োদশ অধ্যায় বিবিধ

ধারা ১৩৩

133. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা তদধীন প্রণীত বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে প্রবিধান প্রণয়ন করা যাইবে, যথা : (ক) বিভিন্ন পদে পদায়ন ও পদবির দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা; (খ) কোস্ট গার্ড সদস্যের জন্য বিভিন্ন সুবিধাদি; (গ) কোস্ট গার্ড সদস্যদের স্বাস্থ্যবীমা; (ঘ) পুরস্কার; (ঙ) শৃঙ্খলা; (চ) বাহিনীর লোগো, পতাকা, পোষাক, র‍্যাঙ্ক ও ব্যাজ, ইত্যাদি; (ছ) অস্ত্র ও গোলাবারুদ; (জ) প্রহরা ও সশস্ত্র প্রহরা; (ঝ) বিভিন্ন ছুটির নিয়মাবলী; (ঞ) মেডেল ও রিবন প্রদান এবং পরিধানের নিয়মাবলী; (ট) আনুষ্ঠানিকতা; (ঠ) জলযান ও যানবাহন মেরামত এবং অকেজো, হারানো জলযান ও যানবাহনের নিষ্পত্তি; (ড) আইন এবং তদধীন প্রণীত বিধিতে উল্লিখিত যে সকল বিষয়াদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে বলিয়া উল্লেখ করা হইয়াছে, সেই সকল বিষয়; এবং (ঢ) বাহিনীর গঠন, তত্ত্বাবধান, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার প্রয়োজনে বিধিতে উল্লিখিত বিষয়াবলী ব্যতীত বাহিনীর সহিত সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।

End of ধারা ১৩৩.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬