Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ১৮কর্মকর্তাগণের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী

বলবৎচতুর্থ অধ্যায় চাকরির শর্তাবলী, অব্যাহতি, ইত্যাদি

চতুর্থ অধ্যায় চাকরির শর্তাবলী, অব্যাহতি, ইত্যাদি

ধারা ১৮

18. কর্মকর্তাগণের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী (১) সরকার বাংলাদেশ নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত ও বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরের কমিশনপ্রাপ্ত যথাযথ পর্যায়ের কর্মকর্তাকে বাহিনীর কর্মকর্তা হিসাবে প্রেষণে নিয়োগ প্রদান করিতে পারিবে। (২) ধারা ৫ এর উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত অন্যান্য পদবির অসামরিক কর্মকর্তার নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী, এতদুদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই আইনের অধীন প্রণীত চাকরি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ১৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬