Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ১৯জুনিয়র কর্মকর্তা ও পদবিধারী কোস্ট গার্ড সদস্যগণের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী

বলবৎচতুর্থ অধ্যায় চাকরির শর্তাবলী, অব্যাহতি, ইত্যাদি

চতুর্থ অধ্যায় চাকরির শর্তাবলী, অব্যাহতি, ইত্যাদি

ধারা ১৯

19. জুনিয়র কর্মকর্তা ও পদবিধারী কোস্ট গার্ড সদস্যগণের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী (১) সরকার বাংলাদেশ নৌবাহিনীর যথাযথ পর্যায়ের কোন সদস্যকে বাহিনীর জুনিয়র কর্মকর্তা ও পদবিধারী কোস্ট গার্ড সদস্য হিসাবে প্রেষণে নিয়োগ প্রদান করিতে পারিবে। (২) ধারা ৫ এর উপ-ধারা (১) এর দফা (খ) ও (গ) এ উল্লিখিত জুনিয়র কর্মকর্তা ও পদবিধারী কোস্ট গার্ড সদস্যের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী, এতদুদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই আইনের অধীন প্রণীত চাকরি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে, জুনিয়র কর্মকর্তাগণের মধ্য হইতে অনারারী কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করিতে পারিবেন।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬