Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ৭১স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত

বলবৎঅষ্টম অধ্যায় আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

অষ্টম অধ্যায় আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

ধারা ৭১

71. স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত (১) স্পেশাল কোস্ট গার্ড আদালত গঠন করিবার ক্ষমতাসম্পন্ন কোন কর্মকর্তা অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা যিনি উপ-মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এবং কমান্ডে নিযুক্ত রহিয়াছেন, এক বা একাধিক স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত গঠন করিতে পারিবেন। (২) অন্যূন ৩(তিন) জন কর্মকর্তার সমন্বয়ে একটি স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত গঠিত হইবে এবং তাহাদের প্রত্যেকের অন্যূন ৫(পাঁচ) বৎসরের কমিশনপ্রাপ্ত বা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসাবে চাকরির অভিজ্ঞতা থাকিতে হইবে এবং তাহাদের মধ্যে অন্যূন একজন সদস্য পরিচালক পদমর্যাদার নিম্নে হইবেন না। (৩) কোস্ট গার্ড আদালত গঠনকারী কর্মকর্তা, স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালতের সদস্যগণের মধ্য হইতে একজন সভাপতি নিয়োগ করিবেন। (৪) কোস্ট গার্ড আদালত গঠনকারী কর্মকর্তা কর্তৃক প্রতিটি স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালতে আবশ্যিকভাবে একজন আইন কর্মকর্তা নিয়োগ করিতে হইবে। (৫) স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালতের পরিচালক বা তদ্‌নিম্ন পদবির যে কোন কোস্ট গার্ড সদস্যকে এই আইনের অধীন যে কোন অপরাধের বিচার করিবার এবং অনধিক ৫(পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ডসহ এই আইনের অধীন যে কোন লঘু দণ্ড প্রদান করিবার ক্ষমতা থাকিবে।

End of ধারা ৭১.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬