Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ৭২সামারি কোস্ট গার্ড আদালত

বলবৎঅষ্টম অধ্যায় আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

অষ্টম অধ্যায় আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

ধারা ৭২

72. সামারি কোস্ট গার্ড আদালত (১) সামারি কোস্ট গার্ড আদালত হইবে কোন জাহাজ, ঘাঁটি, স্টেশন অথবা আউটপোস্ট এর অধিনায়ক বা কমান্ডের একটি স্থায়ী আদালত। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত আদালতের বিচার কার্যক্রম পরিচালনাকালে জোনাল কমান্ডার কর্তৃক মনোনীত এবং অভিযুক্তের জাহাজ, ঘাঁটি, স্টেশন অথবা আউটপোস্ট ব্যতীত অন্য জাহাজ, ঘাঁটি, স্টেশন অথবা আউটপোস্ট হইতে নিয়োগপ্রাপ্ত অন্য একজন কর্মকর্তা অথবা জুনিয়র কর্মকর্তা উক্ত আদালতের উপস্থিত সদস্য হিসাবে বিচারকার্য প্রত্যক্ষ করিবেন, তবে তিনি বিচারের রায় ও দণ্ড নির্ধারণের ক্ষেত্রে মতামত প্রকাশ করিবার অধিকারী হইবেন না। (৩) সামারি কোস্ট গার্ড আদালত, প্রেষণ ব্যতীত, পদবিধারী ও তালিকাভুক্ত কোস্ট গার্ড সদস্য কর্তৃক সংঘটিত এই আইনে বিচার্য শত্রু সম্পর্কিত অপরাধ, বিদ্রোহ, অসামরিক অপরাধ, অধিনায়কের সহিত সংশ্লিষ্ট কোন অপরাধ ব্যতীত যে কোন অপরাধের বিচার এবং অনধিক এক বৎসরের সশ্রম কারাদণ্ডসহ এই আইনে অনুমোদিত যে কোন লঘু দণ্ড প্রদান করিবার ক্ষমতা থাকিবে : তবে শর্ত থাকে যে অধিনায়কের পদমর্যাদা উপ-মহাপরিচালক সমমর্যাদার হইলে তিনি অনধিক ৬(ছয়) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করিতে পারিবেন।

End of ধারা ৭২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬