বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ৭৩কোস্ট গার্ড আদালতের বিলুপ্তি, নতুন সদস্য অন্তর্ভুক্তি, ইত্যাদি
অষ্টম অধ্যায় আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা
ধারা ৭৩
73. কোস্ট গার্ড আদালতের বিলুপ্তি, নতুন সদস্য অন্তর্ভুক্তি, ইত্যাদি (১) কোস্ট গার্ড আদালত গঠনকারী কর্মকর্তার নিকট যদি বাহিনীর শৃঙ্খলার স্বার্থে বা অন্য কোন কারণে কোস্ট গার্ড আদালতে বিচার কার্য চালাইয়া যাওয়া অসম্ভব বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে কারণ লিপিবদ্ধ করিয়া উক্ত কোস্ট গার্ড আদালত বিলুপ্ত ঘোষণা করা যাইবে। (২) বিচার আরম্ভ হইবার পর, কোন কোস্ট গার্ড আদালতের অপরিহার্য ন্যূনতম সদস্য সংখ্যা যদি হ্রাস পায়, তাহা হইলে উক্ত কোস্ট গার্ড আদালতের কার্যক্রম স্থগিত থাকিবে। (৩) উপ-ধারা (২) এ বর্ণিত পরিস্থিতির উদ্ভব হইলে, উক্ত কোস্ট গার্ড আদালতের সভাপতি অনতিবিলম্বে বিষয়টি লিখিতভাবে উক্ত আদালত গঠনকারী কর্মকর্তাকে অবহিত করিবেন। (৪) উপ-ধারা (৩) অনুযায়ী অবহিত হইবার পর কোস্ট গার্ড আদালত গঠনকারী কর্মকর্তা এই আইনের বিধান অনুযায়ী যথাযথ যোগ্যতাসম্পন্ন ও প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে উপ-ধারা (২) এ বর্ণিত কোস্ট গার্ড আদালতের সদস্য হিসাবে নিয়োগ প্রদান এবং বিষয়টি উক্ত কোস্ট গার্ড আদালতের সভাপতিকে অবহিত করিবেন। (৫) উপ-ধারা (১) এর অধীন কোন কোস্ট গার্ড আদালতের বিলুপ্তি ঘটিলে উক্ত আদালতে বিচারাধীন অভিযুক্তের বিচার নূতনভাবে গঠিত কোস্ট গার্ড আদালতে পুনরায় আরম্ভ করা যাইবে।