Skip to content

বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭

ধারা ২৬বিমানের নেভিগেশনে হস্তক্ষেপ করিবার দণ্ড

বলবৎসপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড

সপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ২৬

26. বিমানের নেভিগেশনে হস্তক্ষেপ করিবার দণ্ড যদি কোন ব্যক্তি― (ক) বিমানের নেভিগেশনের সঠিক আলো অথবা সংকেতের কার্যক্রম বা পরিচালনায় হস্তক্ষেপ, অপসারণ বা ধ্বংস করেন বা ধ্বংস করিবার চেষ্টা করেন; (খ) বিমানের নেভিগেশনে এমন কোন আলো, সংকেত বা যোগাযোগ ব্যবহার করেন যাহা বিমানের নেভিগেশনের জন্য এই আইন, বিধি বা এএনও দ্বারা নির্দিষ্টকৃত আলো বা সংকেতের অনুরূপ বা সদৃশ বলিয়া মনে হয়; অথবা (গ) চেয়ারম্যান কর্তৃক সতর্কতা বা নোটিশ প্রাপ্তির পরও বিমানের নেভিগেশনের জন্য এই আইন, বিধি বা এএনও দ্বারা নির্দিষ্টকৃত আলো বা সংকেতের অনুরূপ বা সাদৃশ্যপূর্ণ আলো বা সংকেত ব্যবহার অব্যহত রাখেন; তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক ৫ (পাঁচ) কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

End of ধারা ২৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭