বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭
ধারা ২৭এয়ার অপারেটর কর্তৃক রেকর্ডপত্র সংরক্ষণ না করিবার, মিথ্যা প্রতিবেদন দাখিল, ইত্যাদির জন্য দণ্ড
বলবৎ
সপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড
ধারা ২৭
27. এয়ার অপারেটর কর্তৃক রেকর্ডপত্র সংরক্ষণ না করিবার, মিথ্যা প্রতিবেদন দাখিল, ইত্যাদির জন্য দণ্ড যদি কোন এয়ার অপারেটর ইচ্ছাকৃতভাবে― (ক) এই আইন, বিধি বা এএনও এর অধীন আবশ্যকীয় কোন প্রতিবেদন প্রদান করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন অথবা মিথ্যা প্রতিবেদন দাখিল করেন; (খ) চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত বা নির্ধারিত পদ্ধতিতে হিসাব, রেকর্ডপত্র বা স্মারক যথাযথভাবে সংরক্ষণ করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন; অথবা (গ) কোন প্রতিবেদন, হিসাব রেকর্ডপত্র বা স্মারক জাল বা পরিবর্তন করেন; তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য উক্ত এয়ার অপারেটর অনধিক ৩ (তিন) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।