Skip to content

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

ধারা ৫কর্তৃপক্ষ গঠন, ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ৫

5. কর্তৃপক্ষ গঠন, ইত্যাদি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে,: যথা:- (ক) ১ (এক) জন চেয়ারম্যান; (খ) ৪ (চার) জন সদস্য; (গ) জেলা প্রশাসক, রাজশাহী; (ঘ) প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন; (ঙ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অন্যূন উপ-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (চ) গণপূর্ত অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) পরিবেশ অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (জ) বিভাগীয় প্রধান, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; (ঝ) স্থাপত্য অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-প্রধান স্থপতি বা পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঞ) কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় বসবাসরত সরকার কর্তৃক মনোনীত অন্যূন ৩ (তিন) জন বিশিষ্ট নাগরিক, তন্মধ্যে একজন হইবেন মহিলা। (২) চেয়ারম্যান এবং উপ-ধারা (১) এর দফা (খ) তে উল্লিখিত সদস্যগণ কর্তৃপক্ষের সার্বক্ষণিক সদস্য হইবেন এবং সরকার কর্তৃক নির্ধারিত শর্তে ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন। (৩) কোন ব্যক্তি ২ (দুই) মেয়াদের বেশী সময়ের জন্য চেয়ারম্যান বা সার্বক্ষণিক সদস্য হিসাবে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (৪) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন সময়, চেয়ারম্যান বা কোন সার্বক্ষণিক সদস্যকে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (৫) উপ-ধারা (১) এর দফা (ঞ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময়, কারণ দর্শানো ব্যতিরেকে, উক্তরূপ মনোনীত কোন সদস্যকে সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে এবং কোন মনোনীত সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন। (৬) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা তাহার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নূতন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন সার্বক্ষণিক সদস্য চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮