Skip to content

বীজ আইন, ২০১৮

ধারা ১০বীজের প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণ, ইত্যাদি

বলবৎ

ধারা ১০

10. বীজের প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণ, ইত্যাদি সরকার, বোর্ডের সহিত পরামর্শক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বীজের গুণগতমান নিশ্চিতকরণের লক্ষ্যে নিম্নবর্ণিত বিষয়াদি নির্ধারণ করিতে পারিবে, যথা:- (ক) যে কোনো ফসল বা জাতের বীজের অঙ্কুরোদগম হার, বিশুদ্ধতার হার, বীজের আর্দ্রতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বা বৈশিষ্ট্যের প্রয়োজনীয় মানদন্ড; এবং (খ) দফা (ক) এ বর্ণিত মানদণ্ডের উল্লেখসহ লেবেল বা চিহ্ন।

End of ধারা ১০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বীজ আইন, ২০১৮