Skip to content

বীজ আইন, ২০১৮

ধারা ১১নিয়ন্ত্রিত ফসলের বীজের বিক্রয় নিয়ন্ত্রণ

বলবৎ

ধারা ১১

11. নিয়ন্ত্রিত ফসলের বীজের বিক্রয় নিয়ন্ত্রণ বীজ ডিলার স্বয়ং বা তাহার পক্ষে প্রতিনিধিত্বকারী ব্যক্তি নিয়ন্ত্রিত ফসলের বীজ বিক্রয়, বিক্রয়ের জন্য সংরক্ষণ ও প্রস্তাব, বিনিময়, আমদানি, রপ্তানি বা অন্য কোনোভাবে সরবরাহের ব্যবসা করিতে পারিবেন না, যদি না- (ক) উক্ত ফসল বা জাত বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়; (খ) উক্ত বীজ ফসল বা জাত হিসাবে শনাক্তযোগ্য হয়; (গ) ধারা ১০ এর দফা (ক) এ বর্ণিত মানদন্ডের সহিত সঙ্গতিপূর্ণ হয়; (ঘ) বীজের ধারক সীলযুক্ত হয় এবং উহাতে ধারা ১০ এর দফা (খ) অনুসারে নির্ধারিত মানদণ্ড সংবলিত লেবেল বা চিহ্ন সংযুক্ত থাকে; বা (ঙ) নিবন্ধন সনদের শর্তাবলী প্রতিপালন করেন।

End of ধারা ১১. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বীজ আইন, ২০১৮