Skip to content

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “ইনস্টিটিউট” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত [***] জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট; (২) “একাডেমিক কাউন্সিল” অর্থ ধারা ১১ এর অধীন গঠিত একাডেমিক কাউন্সিল; (৩) “চেয়ারম্যান” অর্থ নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান; (৪) “তহবিল” অর্থ ধারা ২০ এর অধীন গঠিত তহবিল; (৫) “নির্বাহী কাউন্সিল” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত নির্বাহী কাউন্সিল; (৬) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৭) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৮) “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No. 10 of 1973) এর section 3 এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (৯) “মহাপরিচালক” অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; (১০) “যু্ব” অর্থ জাতীয় যুবনীতি অনুযায়ী যুব হিসাবে নির্ধারিত বয়সসীমার বাংলাদেশের যে কোনো নাগরিক; এবং (১১) “রেজিস্ট্রার” অর্থ ইনস্টিটিউটের রেজিস্ট্রার।

  1. 2. “শেখ হাসিনা” শব্দগুলি শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৯ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।(২৭ আগস্ট, ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে)

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮