Skip to content

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮

ধারা ৩ইনস্টিটিউট প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ৩

3. ইনস্টিটিউট প্রতিষ্ঠা (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ঢাকা জেলার সাভার উপজেলায় [জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (National Institute of Youth Development)] নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হইবে। (২) ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার , অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে ও ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। (৩) ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোনো স্থানে উহার শাখা স্থাপন করিতে পারিবে।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮