Skip to content

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮

ধারা ৭ট্রাস্টি বোর্ড সভা

বলবৎ

ধারা ৭

7. ট্রাস্টি বোর্ড সভা (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে ট্রাস্টি বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) ট্রাস্টি বোর্ডের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময়, তারিখ ও স্থানে সচিব কর্তৃক আহুত হইবে। (৩) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে সিনিয়র ভাইস-চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে এবং তাদের অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান এবং উভয়ের অনুপস্থিতিতে চেয়ারম্যানের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ট্রাস্টি সভাপতিত্ব করিবেন। (৪) অন্যূন ৪ (চার) জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হইবে। (৫) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮