বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮
ধারা ৮ট্রাস্টের কার্যাবলি
ধারা ৮
8. ট্রাস্টের কার্যাবলি ট্রাস্টের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) বৌদ্ধ ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারসহ বাংলাদেশে বসবাসরত সকল ধর্মাবলম্বীর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতিবোধ দৃঢ়করণের লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা; (খ) বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয় প্রতিষ্ঠা, সংস্কার, সংরক্ষণ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান; (গ) প্রাচীন বৌদ্ধ ধর্মীয় পুরাকীর্তি, ঐতিহ্যসমূহ চিহ্নিতকরণ এবং উহাদের সংরক্ষণ ও উন্নয়নের জন্য সহায়তা প্রদান; (ঘ) বৌদ্ধ ধর্ম, দর্শন, কৃষ্টি ও প্রাচীন ঐতিহ্য বিষয়ে গবেষণা পরিচালনা; (ঙ) কেন্দ্রীয় লাইব্রেরি, জেলাভিত্তিক মডেল লাইব্রেরি ও তথ্যভান্ডার স্থাপন এবং উহাদের উন্নয়ন ও সংরক্ষণের জন্য সহায়তা প্রদান; (চ) বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়সমূহের পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; (ছ) বৌদ্ধ ভিক্ষু, সামাজিক নেতৃবৃন্দ ও বৌদ্ধ জনগণকে প্রশিক্ষণ প্রদান; (জ) বৌদ্ধ ভিক্ষু এবং অসহায় বৌদ্ধ গৃহীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান; (ঝ) বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে তথ্য-প্রযুক্তিভিত্তিক যোগাযোগ উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ; (ঞ) বৌদ্ধ ধর্মীয় গ্রন্থাদির অনুবাদ, প্রকাশ ও প্রচারকরণ; এবং (ট) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় অন্যান্য কার্যাবলি সম্পাদন।