Skip to content

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

ধারা ১১কার্যনির্বাহী কমিটি

বলবৎ

ধারা ১১

11. কার্যনির্বাহী কমিটি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি থাকিবে, যথা:- (ক) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; (গ) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর; (ঘ) মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো; (ঙ) মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর; (চ) মহাপরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র; (ছ) মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; (জ) মহাপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর; (ঝ) মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর; (ঞ) চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড; (ট) ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ); (ঠ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন একজন যুগ্মসচিব; (ড) শিল্প দক্ষতা পরিষদ হইতে নির্বাচিত ২ (দুই) জন প্রতিনিধি; (ঢ) বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশন কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি; (ণ) ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি; (ত) নির্বাহী চেয়ারম্যান, যিনি ইহার সদস্য সচিবও হইবেন। (২) সরকার, আদেশ দ্বারা, কার্যনির্বাহী কমিটির বেসরকারি সদস্যদের মধ্য হইতে একজনকে সহ-সভাপতি নির্ধারণ করিবে। (৩) কার্যনির্বাহী কমিটি, প্রয়োজনে, যে কোনো ব্যক্তিকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে বা সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮