Skip to content

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

ধারা ১২কার্যনির্বাহী কমিটির দায়িত্ব

বলবৎ

ধারা ১২

12. কার্যনির্বাহী কমিটির দায়িত্ব (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:- (ক) কর্তৃপক্ষের উপর অর্পিত দায়িত্ব বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থার মধ্যে বিষয়ভিত্তিক বা সামগ্রিক সমন্বয় সাধন; (খ) সংশ্লিষ্টতা অনুযায়ী প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণ; (গ) কর্তৃপক্ষ উহার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো জটিলতার সম্মুখীন হইলে উহার সমন্বয় সাধন ও সমাধান নিশ্চিতকরণ; (ঘ) মানব সম্পদ উন্নয়নের উদ্দেশ্যে গঠিত জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলকে নির্দেশনা ও পরামর্শ প্রদান। (২) কার্যনির্বাহী কমিটি যে কোন সময় কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত বা সম্পদিতব্য যে কোনো কার্য সম্পর্কে প্রতিবেদন চাহিতে পারিবে। (৩) কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন যে কোনো কর্মসূচীর বিষয়ে সময় সময় নির্দেশনা প্রদান করিতে পারিবে।

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮