Skip to content

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮

ধারা ১৩নির্বাহী কমিটি

বলবৎচতুর্থ অধ্যায় ট্রাস্টি বোর্ড, নির্বাহী কমিটি, ইত্যাদি

চতুর্থ অধ্যায় ট্রাস্টি বোর্ড, নির্বাহী কমিটি, ইত্যাদি

ধারা ১৩

13. নির্বাহী কমিটি ট্রাস্টের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বোর্ডের নিম্নরূপ ট্রাস্টিগণের সমন্বয়ে একটি নির্বাহী কমিটি থাকিবে, যথা :- (ক) ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রধানমন্ত্রী কর্তৃক ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি হিসাবে মনোনীত সংশ্লিষ্ট ৪ (চার) জন জাতীয় সংসদ সদস্য; (গ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঘ) সচিব, শিল্প মন্ত্রণালয়; (ঙ) সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; (চ) ব্যবস্থাপনা পরিচালক, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

End of ধারা ১৩.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮