বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮
ধারা ১৪নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলি
চতুর্থ অধ্যায় ট্রাস্টি বোর্ড, নির্বাহী কমিটি, ইত্যাদি
ধারা ১৪
14. নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলি নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) ট্রাস্টের কার্যাবলি সম্পাদনের জন্য আইন, বিধি ও প্রবিধান দ্বারা নির্ধারিত বা বোর্ড কর্তৃক অর্পিত দায়িত্ব, কার্যাবলি ও নির্দেশনা প্রতিপালন; (খ) ট্রাস্টের কার্যাবলি তদারকি; (গ) ট্রাস্ট এবং ট্রাস্টের অধীন সকল বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও উহা বাস্তবায়ন; (ঘ) ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সকল পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা, হিসাব পরিবীক্ষণ, ভবিষৎ কর্ম পরিকল্পনা গ্রহণ ও উহা বাস্তবায়নের কৌশল নির্ধারণ; এবং (ঙ) ট্রাস্টি বোর্ড কর্তৃক, সময়ে সময়ে, প্রদত্ত অন্যান্য সিদ্ধান্ত বাস্তবায়ন।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮