Skip to content

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮

ধারা ১০ট্রাস্টের দায়িত্ব ও কার্যাবলি

বলবৎ

ধারা ১০

10. ট্রাস্টের দায়িত্ব ও কার্যাবলি ট্রাস্টি বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষকে নিরবচ্ছিন্ন সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য ব্যবস্থাপনা; (খ) তহবিলের জন্য অর্থ সংগ্রহ ও ব্যবহার; (গ) ট্রাস্টের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ; (ঘ) গ্রামীণ জনগণের সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি অথবা কার্যক্রমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনসমূহ, বেসরকারি সংস্থা এবং সমাজের বিত্তশালীদের সম্পৃক্তকরণ; (ঙ) কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ; (চ) স্বাস্থ্যসেবায় জনগণের অংশগ্রহণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করিবার জন্য কমিউনিটি ক্লিনিকের আওতাভুক্ত এলাকাসমূহের জনগণের মধ্য হইতে মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিউনিটি গ্রুপকে কার্যকর ও গতিশীলকরণ; (ছ) কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি গ্রুপকে সহযোগিতা এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা নিশ্চিত করিবার জন্য স্বেচ্ছাপ্রণোদিত মহিলা, পুরুষ, কিশোর অথবা কিশোরীসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্বকারী প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত কমিউনিটি সাপোর্ট গ্রুপকে কার্যকর ও গতিশীলকরণ; (জ) সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতা ও পরিধি প্রবিধান দ্বারা নির্ধারণ; (ঝ) ট্রাস্ট ও কমিউনিটি ক্লিনিকের সকল কার্যক্রমে ডিজিটাল পদ্ধতির ব্যবহার, প্রযোজ্য ক্ষেত্রে, নিশ্চিতকরণ; এবং (ঞ) সরকার এবং উপদেষ্টা পরিষদ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলি সম্পাদন।

End of ধারা ১০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮