কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮
ধারা ৯ট্রাস্টি বোর্ড গঠন
ধারা ৯
9. ট্রাস্টি বোর্ড গঠন (১) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত সমাজহিতৈষী স্বনামধন্য ১ (এক) জন ব্যক্তি, যিনি উহার সভাপতিও হইবেন ; (খ) প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত চিকিৎসা ক্ষেত্রে স্বনামধন্য ১ (এক) জন ব্যক্তি, যিনি উহার সহ-সভাপতিও হইবেন; (গ) সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের ১ (এক) জন অতিরিক্ত সচিব; (ঘ) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের ১ (এক) জন অতিরিক্ত সচিব; (ঙ) সচিব, অর্থ বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের ১ (এক) জন অতিরিক্ত সচিব; (চ) সচিব, পরিকল্পনা বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের ১ (এক) জন অতিরিক্ত সচিব; (ছ) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; (জ) মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর; (ঝ) ব্যবস্থাপনা পরিচালক, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড; (ঞ) সভাপতি, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ; (ট) সভাপতি, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি; (ঠ) সরকার কর্তৃক মনোনীত ৩ (তিন) জন বিশিষ্ট ব্যক্তি, যাহাদের মধ্যে অন্যূন ১ (এক) জন হইবেন মহিলা চিকিৎসক; (ড) ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঠ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে সরকার, যে কোনো মনোনীত সদস্যকে কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকে তাহার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে: আরও শর্ত থাকে যে, সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে উক্তরূপ কোনো সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।
সূচিপত্র দেখুন: কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮