কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮
ধারা ৮ট্রাস্টের উপদেষ্টা পরিষদ
ধারা ৮
8. ট্রাস্টের উপদেষ্টা পরিষদ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ট্রাস্টি বোর্ডের একটি উপদেষ্টা পরিষদ থাকিবে, যথা:- (ক) প্রধানমন্ত্রী, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (গ) অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী; (ঘ) পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী; (ঙ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী; (চ) সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ; (ছ) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; এবং (জ) প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত ১ (এক) জন স্বনামধন্য ব্যক্তি। (২) প্রধানমন্ত্রী প্রয়োজনে কোনো মন্ত্রীকে, যিনি উপদেষ্টা পরিষদেরও সদস্য, উপদেষ্টা পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করিতে পারিবেন। (৩) উপ-ধারা (১) এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ প্রয়োজনবোধে, সময় সময়, ট্রাস্টি বোর্ডকে দিক্-নির্দেশনা ও পরামর্শ প্রদান করিবে।
সূচিপত্র দেখুন: কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮