মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
ধারা ২৫কআগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বহন, ব্যবহার, সংরক্ষণ এবং নির্বাহী তদন্ত, ইত্যাদি
বলবৎ
চতুর্থ অধ্যায় মাদকদ্রব্য প্রতিরোধের ক্ষমতাসমূহ
ধারা ২৫ক
25ক. আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বহন, ব্যবহার, সংরক্ষণ এবং নির্বাহী তদন্ত, ইত্যাদি [(১) এই আইনের অধীন দায়িত্ব পালনকালে অধিদপ্তরের আগ্নেয়াস্ত্রের প্রাধিকারপ্রাপ্ত অফিসার সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বহন, ব্যবহার ও সংরক্ষণ করিতে পারিবেন। (২) সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গুলিবর্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্বাহী তদন্ত পরিচালিত হইবে। (৩) অধিদপ্তর উহার প্রধান কার্যালয়সহ সকল অফিস ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষিত জনবল নিয়োগপূর্বক নিজস্ব আরমারি বা অস্ত্রাগার নির্মাণ করিতে পারিবে।]