মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
ধারা ২৫খহাজতখানা স্থাপন ও ব্যবস্থাপনা
বলবৎ
চতুর্থ অধ্যায় মাদকদ্রব্য প্রতিরোধের ক্ষমতাসমূহ
ধারা ২৫খ
25খ. হাজতখানা স্থাপন ও ব্যবস্থাপনা [(১) অধিদপ্তর উহার সকল কার্যালয়ে হাজতখানা স্থাপন ও পরিচালনা করিতে পারিবে। (২) এই আইনের অধীনে গ্রেফতারকৃত ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর বিধান অনুসারে আদালতে উপস্থাপনের নিমিত্ত আইনানুগ সময় পর্যন্ত উক্ত হাজতখানায় নিরাপত্তা হেফাজতে আটক রাখা যাইবে। (৩) হাজতখানার নিরাপত্তা, তত্ত্বাবধান, পরিদর্শন, জবাবদিহিতা, স্বাস্থ্য এবং মানবাধিকার সুরক্ষা সম্পর্কিত বিষয়াবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৪) পুরুষ ও নারীর জন্য হাজতখানায় পৃথক ব্যবস্থাপনা থাকিবে এবং শিশুদের জন্য শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।]