Skip to content

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

ধারা ৪৯বিচারকার্য মুলতবি

বলবৎষষ্ঠ অধ্যায় [মাদকদ্রব্য অপরাধের বিচার]

ষষ্ঠ অধ্যায় [মাদকদ্রব্য অপরাধের বিচার]

ধারা ৪৯

49. বিচারকার্য মুলতবি [এখতিয়ারসম্পন্ন আদালতে] [বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে] মামলার বিচারকার্য আরম্ভ হইলে উহা শেষ না হওয়া পর্যন্ত অবিরাম চলিবে, তবে [উক্ত আদালত] [বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল] যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, ন্যায় বিচারের স্বার্থে বিচারকার্য মুলতবি করা একান্ত প্রয়োজন, তাহা হইলে স্বল্পকালীন সময়ের জন্য, যাহা তিন কার্য দিবসের অধিক হইবে না, বিচারকার্য মুলতবি করা যাইবে।

  1. 96. ‘‘এখতিয়ারসম্পন্ন আদালতে’’ শব্দগুলি ‘‘ট্রাইব্যুনালে’’ শব্দের পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২৬ নং আইন) এর ১৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 97. “বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে” শব্দগুলি ও কমাগুলি “এখতিয়ারসম্পন্ন আদালতে” শব্দগুলির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ২১ ধারাবলে সন্নিবেশিত।
  3. 98. ‘‘উক্ত আদালত’’ শব্দগুলি ‘‘ট্রাইব্যুনাল’’ শব্দের পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২৬ নং আইন) এর ১৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 99. “বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল” শব্দগুলি ও কমাগুলি “উক্ত আদালত” শব্দগুলির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ২১ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৪৯.

সূচিপত্র দেখুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮