Skip to content

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

ধারা ৫০বিচারাধীন মাদকদ্রব্য অপরাধের সহিত জড়িত অন্য অপরাধের বিচার

বলবৎষষ্ঠ অধ্যায় [মাদকদ্রব্য অপরাধের বিচার]

ষষ্ঠ অধ্যায় [মাদকদ্রব্য অপরাধের বিচার]

ধারা ৫০

50. বিচারাধীন মাদকদ্রব্য অপরাধের সহিত জড়িত অন্য অপরাধের বিচার [এই আইনের অন্য কোনো বিধান অথবা অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এখতিয়ারসম্পন্ন আদালতে [বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে] বিচারাধীন কোনো মামলার মাদকদ্রব্য অপরাধের সহিত অন্য কোনো অপরাধ যদি এমনভাবে জড়িত থাকে যে, ন্যায়বিচারের স্বার্থে উক্ত অন্য অপরাধের বিচার বিচারাধীন মাদকদ্রব্য অপরাধের সহিত একই সঙ্গে হওয়া উচিত, তাহা হইলে উক্ত অন্য অপরাধটি বিচারাধীন মাদকদ্রব্য অপরাধের সহিত, যতদূর সম্ভব, এখতিয়ারসম্পন্ন আদালতে [বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে] একই সঙ্গে বিচার্য হইবে।]

  1. 100. ধারা ৫০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২৬ নং আইন) এর ১৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 101. “বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে” শব্দগুলি ও কমাগুলি “এখতিয়ারসম্পন্ন আদালতে” শব্দগুলির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ২২ ধারাবলে সন্নিবেশিত।
  3. 102. “বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে” শব্দগুলি ও কমাগুলি “এখতিয়ারসম্পন্ন আদালতে” শব্দগুলির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ২২ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৫০.

সূচিপত্র দেখুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮