Skip to content

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

ধারা ৫১বিচার সমাপ্তির মেয়াদ

বলবৎষষ্ঠ অধ্যায় [মাদকদ্রব্য অপরাধের বিচার]

ষষ্ঠ অধ্যায় [মাদকদ্রব্য অপরাধের বিচার]

ধারা ৫১

51. বিচার সমাপ্তির মেয়াদ [(১) বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হইতে ৯০ (নববই) কার্যদিবসের মধ্যে এখতিয়ারসম্পন্ন আদালত [বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল] কর্তৃক মাদকদ্রব্য অপরাধের বিচার সমাপ্ত করিতে হইবে।] (২) কোনো অনিবার্য কারণে উক্ত মেয়াদের মধ্যে কোনো বিচার সমাপ্ত করা সম্ভব না হইলে, [এখতিয়ারসম্পন্ন আদালত] [বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল] কারণ লিপিবদ্ধ করিয়া অতিরিক্ত ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে বিচার সমাপ্ত করিতে পারিবে এবং তৎসম্পর্কে সুপ্রীম কোর্টকে লিখিতভাবে অবহিত করিবে, যাহার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে ৷ (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত বর্ধিত সময়ের মধ্যেও যদি যুক্তিসঙ্গত কোনো কারণে কোনো বিচার কার্য সমাপ্ত করা সম্ভব না হয়, তাহা হইলে [এখতিয়ারসম্পন্ন আদালত] [বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল] উহার কারণ লিপিবদ্ধ করিয়া বিচার কার্য সমাপ্তির জন্য সর্বশেষ আরও ১৫ (পনেরো) কার্যদিবস সময় বর্ধিত করিতে পারিবে এবং এইরূপ সময় বর্ধিতকরণ সম্পর্কে সুপ্রিম কোর্টকে লিখিতভাবে অবহিত করিবে, যাহার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন বর্ধিত সময়ের মধ্যে আবশ্যিকভাবে বিচার কার্য সমাপ্ত করিতে হইবে।

  1. 105. ‘‘এখতিয়ারসম্পন্ন আদালত’’ শব্দগুলি ‘‘ট্রাইব্যুনাল’’ শব্দের পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২৬ নং আইন) এর ১৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 106. “বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল” শব্দগুলি ও কমাগুলি “এখতিয়ারসম্পন্ন আদালত” শব্দগুলির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ২৩(খ) ধারাবলে সন্নিবেশিত।
  3. 107. ‘‘এখতিয়ারসম্পন্ন আদালত’’ শব্দগুলি ‘‘ট্রাইব্যুনাল’’ শব্দের পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২৬ নং আইন) এর ১৯(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 108. “বা, ক্ষেত্রমত, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল” শব্দগুলি ও কমাগুলি “এখতিয়ারসম্পন্ন আদালত” শব্দগুলির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ২৩(গ) ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৫১.

সূচিপত্র দেখুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮