Skip to content

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮

ধারা ১২কাউন্সিলের তহবিল

বলবৎ

ধারা ১২

12. কাউন্সিলের তহবিল (১) বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা উক্ত তহবিল গঠিত হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, সংস্থা, দেশিয় বা আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তি হইতে প্রাপ্ত দান, অনুদান ও সহায়তা; (গ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত দান, অনুদান ও সহায়তা; (ঘ) এই আইনের অধীন আদায়কৃত নিবন্ধন ফি ও পরিদর্শন ফি; (ঙ) কাউন্সিলের নিজস্ব সম্পত্তি হইতে প্রাপ্ত আয় এবং নিজস্ব বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; এবং (চ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত তহবিল কাউন্সিল কর্তৃক অনুমোদিত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, তবে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারি বিধি-বিধান অনুযায়ী, তহবিল পরিচালনা করা যাইবে। (৩) কাউন্সিলের তহবিল হইতে কাউন্সিলের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। ব্যাখ্যা ।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘তপশিলি ব্যাংক’ বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত ‘Scheduled Bank’ কে বুঝাইবে।

End of ধারা ১২. Not in the index for this Act: তফসিল (could not be read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮