Skip to content

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮

ধারা ১৩রিহ্যাবিলিটেশন শিক্ষা কার্যক্রম ও রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি

বলবৎ

ধারা ১৩

13. রিহ্যাবিলিটেশন শিক্ষা কার্যক্রম ও রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি (১) বিদ্যমান অন্য কোনো আইনের অধীন কোনো কর্তৃপক্ষ হইতে কোনোরূপ অনুমোদন বা স্বীকৃতি প্রাপ্ত হওয়া সত্ত্বেও, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে রিহ্যাবিলিটেশন শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সকল রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান বা স্বীকৃত প্রতিষ্ঠানকে কাউন্সিলের নিকট হইতে স্বীকৃতি গ্রহণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) অনুযায়ী কাউন্সিল কর্তৃক স্বীকৃতি গ্রহণের জন্য রিহ্যাবিলিটেশন শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সকল রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান বা স্বীকৃত প্রতিষ্ঠানকে এই আইন বলবৎ হইবার ১৮০ (একশত আশি) দিনের মধ্যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (৩) কাউন্সিল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তপূরণ সাপেক্ষে প্রত্যেক রিহ্যাবিলিটেশন শিক্ষাপ্রতিষ্ঠান বা স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত রিহ্যাবিলিটেশন শিক্ষা কার্যক্রমকে স্বীকৃতি প্রদান করিতে পারিবে। (৪) উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া কোনো ব্যক্তি রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান বা স্বীকৃত প্রতিষ্ঠান কোনো কোর্স বা প্রশিক্ষণ বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করিলে অথবা সনদ প্রদান করিলে উহা হইবে এই আইনের অধীন একটি অপরাধ এবং উক্ত অপরাধে জড়িত ব্যক্তি ০২ (দুই) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা অন্যূন ০১ (এক) লক্ষ টাকা হইতে অনূর্ধ্ব ০২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।

End of ধারা ১৩. Not in the index for this Act: তফসিল (could not be read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮