বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
ধারা ১০৬পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠান
বলবৎ
নবম অধ্যায় শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক
ধারা ১০৬
106. পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠান (১) কোনো শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন উহার নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্ববর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে অনুষ্ঠিত হইবে। (২) নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বেই যদি কোনো শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ ভাঙ্গিয়া যায়, তাহা হইলে অনুরূপ ভাঙ্গিয়া যাইবার পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।