Skip to content

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

ধারা ১০৯শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল

বলবৎনবম অধ্যায় শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক

নবম অধ্যায় শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক

ধারা ১০৯

109. শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল (১) নির্বাহী চেয়ারম্যান নিম্নবর্ণিত যে কোনো কারণে কোনো শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা :- (ক) কোনো কারণে উহার অবসান বা বিলুপ্তি হইয়া থাকিলে; (খ) প্রতারণা অথবা অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে নিবন্ধিত হইয়া থাকিলে; (গ) গঠনতন্ত্রের কোনো মৌলিক বিধান লঙ্ঘন করিলে; (ঘ) অন্যায় আচরণ করিলে; (ঙ) এই আইন, বিধি বা প্রবিধানের সহিত অসঙ্গতিপূর্ণ কোনো বিধান গঠনতন্ত্রে সন্নিবেশ করিলে; (চ) এই আইনের অধীন আবশ্যকমতে বাৎসরিক প্রতিবেদন নির্বাহী চেয়ারম্যানের নিকট পেশ করিতে ব্যর্থ হইলে; (ছ) নির্বাচিত হইবার অযোগ্য কোনো ব্যক্তিকে প্রতিনিধি পদে নির্বাচিত করিলে; অথবা (জ) এই আইন, বিধি বা প্রবিধানের বিধান লঙ্ঘন করিলে।

End of ধারা ১০৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯