Skip to content

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

ধারা ১৫২মীমাংসা ভঙ্গ করিবার জন্য দণ্ড

বলবৎদ্বাদশ অধ্যায় দণ্ড ও বিচার

দ্বাদশ অধ্যায় দণ্ড ও বিচার

ধারা ১৫২

152. মীমাংসা ভঙ্গ করিবার জন্য দণ্ড কোনো ব্যক্তি মীমাংসার কোনো শর্ত, রোয়েদাদ অথবা তাহার উপর বাধ্যকর কোনো সিদ্ধান্ত ভঙ্গ করিলে, তিনি- (ক) প্রথমবার অনুরূপ অপরাধ করিবার জন্য ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অনাদায়ে ৬ (ছয়) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন; (খ) পরবর্তীতে প্রতিটি অনুরূপ অপরাধের জন্য ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অনাদায়ে ৬ (ছয়) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ১৫২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯