Skip to content

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

ধারা ১৬৮প্রধান পরিদর্শক, ইত্যাদি

বলবৎচতুর্দশ অধ্যায় প্রশাসন, পরিদর্শন ইত্যাদি

চতুর্দশ অধ্যায় প্রশাসন, পরিদর্শন ইত্যাদি

ধারা ১৬৮

168. প্রধান পরিদর্শক, ইত্যাদি (১) প্রধান পরিদর্শক ও অন্য পরিদর্শক নির্বাহী চেয়ারম্যানের অনুমতিক্রমে নির্ধারিত পদ্ধতিতে কোনো শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করিতে পারিবে। ব্যাখ্যা । - উপ-ধারা (১) এর উদ্দেশ্যে ‘‘প্রধান পরিদর্শক ও অন্য পরিদর্শক’’ অর্থ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর বিংশ অধ্যায়ের অধীন নিযুক্ত প্রধান পরিদর্শক ও অন্যান্য পরিদর্শক। (২) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের ক্ষেত্রে এই আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে। (৩) পরিদর্শন সংক্রান্ত কোনো বিষয়ে নির্বাহী চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

End of ধারা ১৬৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯