বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
ধারা ১৯২কতিপয় ক্ষেত্রে চাকরির বর্তমান শর্তাবলী সংরক্ষণ
বলবৎ
ষোড়শ অধ্যায় বিবিধ
ধারা ১৯২
192. কতিপয় ক্ষেত্রে চাকরির বর্তমান শর্তাবলী সংরক্ষণ এই আইন প্রবর্তনের সময় কোনো শ্রমিক যে মালিকের অধীন যে সকল অধিকার বা সুযোগ-সুবিধা ভোগ করিতেছিলেন সেই মালিকের অধীন যতদিন কর্মরত থাকিবেন ততদিন সেই সকল অধিকার বা সুযোগ-সুবিধা ভোগ করিবেন, যদি না তাহার উক্ত অধিকার বা সুযোগ-সুবিধা এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের অধীন প্রদত্ত অধিকার ও সুযোগ সুবিধা হইতে অধিকতর অনুকূল হয়।