বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
ধারা ২০১অন্য আদালতের এখতিয়ারের উপর বাধা-নিষেধ
বলবৎ
ষোড়শ অধ্যায় বিবিধ
ধারা ২০১
201. অন্য আদালতের এখতিয়ারের উপর বাধা-নিষেধ এই আইনের অধীন ইপিজেড শ্রম আদালত এবং ইপিজেড শ্রম আপিল ট্রাইব্যুনাল কর্তৃক গ্রহণযোগ্য বা বিচারযোগ্য কোনো মোকদ্দমা, অভিযোগ অথবা অন্য কোনো আইনগত কার্যধারা অন্য কোনো আদালত গ্রহণ করিতে বা বিচার করিতে পারিবে না।