বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
ধারা ২৬শ্রমিকের মজুরিকাল ও মজুরি পরিশোধের মেয়াদ
বলবৎ
দ্বিতীয় অধ্যায় নিয়োগ ও চাকরির শর্তাবলি
ধারা ২৬
26. শ্রমিকের মজুরিকাল ও মজুরি পরিশোধের মেয়াদ (১) কোনো শ্রমিকের মজুরিকাল ১ (এক) মাসের ঊর্ধ্বে হইবে না। (২) কোনো শ্রমিকের যে মজুরিকাল সম্পর্কে তাহার মজুরি প্রদেয় হয় সেই কাল শেষ হইবার পরবর্তী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে তাহার মজুরি পরিশোধ করিতে হইবে।