Skip to content

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

ধারা ৩৪কতিপয় ক্ষেত্রে মহিলা শ্রমিকের চাকরির অবসানে বাধা

বলবৎতৃতীয় অধ্যায় প্রসূতি কল্যাণ সুবিধা

তৃতীয় অধ্যায় প্রসূতি কল্যাণ সুবিধা

ধারা ৩৪

34. কতিপয় ক্ষেত্রে মহিলা শ্রমিকের চাকরির অবসানে বাধা যদি কোনো মহিলা শ্রমিকের সন্তান প্রসবের পূর্ববর্তী ৬ (ছয়) মাস এবং সন্তান প্রসবের পরবর্তী ৮ (আট) সপ্তাহ মেয়াদের মধ্যে তাহাকে চাকরি হইতে ডিসচার্জ, বরখাস্ত বা অপসারণ করিবার জন্য অথবা তাহার চাকরি অন্যভাবে অবসানের জন্য মালিক কোনো নোটিশ বা আদেশ প্রদান করেন, এবং উক্তরূপ নোটিশ বা আদেশের যদি যথেষ্ট কোনো কারণ না থাকে তাহা হইলে, এই নোটিশ বা আদেশ প্রদান না করা হইলে এই অধ্যায়ের অধীন সংশ্লিষ্ট মহিলা শ্রমিক যে প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইতেন, উহা হইতে তিনি বঞ্চিত হইবেন না।

End of ধারা ৩৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯