Skip to content

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

ধারা ৩৯বিশ্রাম বা আহারের জন্য বিরতি

বলবৎপঞ্চম অধ্যায় কর্মঘণ্টা ও ছুটি

পঞ্চম অধ্যায় কর্মঘণ্টা ও ছুটি

ধারা ৩৯

39. বিশ্রাম বা আহারের জন্য বিরতি কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিক- (ক) দৈনিক ৬ (ছয়) ঘণ্টার অধিক কাজ করিতে বাধ্য থাকিবেন না, যদি না উক্ত দিনে তাহাকে বিশ্রাম বা আহারের জন্য ১ (এক) ঘণ্টা বিরতি দেওয়া হয়; (খ) দৈনিক ৫ (পাঁচ) ঘণ্টার অধিক কাজ করিতে বাধ্য থাকিবেন না, যদি না উক্ত দিনে তাহাকে বিশ্রাম বা আহারের জন্য ৩০ (ত্রিশ) মিনিট বিরতি দেওয়া হয়; অথবা (গ) দৈনিক ৮ (আট) ঘণ্টার অধিক কাজ করিতে বাধ্য থাকিবেন না, যদি না উক্ত দিনে তাহাকে বিশ্রাম বা আহারের জন্য দফা (ক) এর অধীন একটি বিরতি অথবা দফা (খ) এর অধীন দুইটি বিরতি দেওয়া হয়।

End of ধারা ৩৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯