Skip to content

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

ধারা ৪২ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি

বলবৎপঞ্চম অধ্যায় কর্মঘণ্টা ও ছুটি

পঞ্চম অধ্যায় কর্মঘণ্টা ও ছুটি

ধারা ৪২

42. ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি যেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে বা উহাতে কর্মরত শ্রমিকগণকে ধারা ৪১ এর বিধান হইতে অব্যাহতি প্রদান করিয়া জারিকৃত কোনো আদেশের ফলে অথবা এই আইনের অধীন প্রণীত কোনো বিধি বা প্রবিধানের ফলে কোনো শ্রমিক উক্ত ধারার অধীন তাহার প্রাপ্য কোনো ছুটি হইতে বঞ্চিত হন, সেই ক্ষেত্রে উক্ত শ্রমিককে অবস্থা অনুযায়ী পরবর্তী ৬ (ছয়) দিনের মধ্যে উক্তরূপ ছুটির দিনের সম সংখ্যক ছুটি মঞ্জুর করিতে হইবে।

End of ধারা ৪২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯