বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
ধারা ৪৬মহিলা শ্রমিকের জন্য সীমিত কর্মঘণ্টা
বলবৎ
পঞ্চম অধ্যায় কর্মঘণ্টা ও ছুটি
ধারা ৪৬
46. মহিলা শ্রমিকের জন্য সীমিত কর্মঘণ্টা কোনো মহিলা শ্রমিককে তাহার এবং সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের বিনা অনুমতিতে কোনো প্রতিষ্ঠানে রাত ৮ (আট) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কোনো কাজ করিতে দেওয়া যাইবে না।