বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
ধারা ৮শ্রমিক রেজিস্টার, টিকেট, কার্ড, ইত্যাদি
বলবৎ
দ্বিতীয় অধ্যায় নিয়োগ ও চাকরির শর্তাবলি
ধারা ৮
8. শ্রমিক রেজিস্টার, টিকেট, কার্ড, ইত্যাদি (১) মালিক তাহার প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য একটি শ্রমিক রেজিস্টার রাখিবেন এবং ইহা সকল কর্মসময়ে পরিদর্শনের কাজে নিযুক্ত কর্মকর্তা বা কাউন্সিলর-কাম-পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য প্রস্ত্তত রাখিতে হইবে। (২) কর্তৃপক্ষ শ্রমিক রেজিস্টারের ফরম, উহা রক্ষণাবেক্ষণের পন্থা, সংরক্ষণের মেয়াদ এবং পরিদর্শনের পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (৩) মালিক প্রত্যেক শ্রমিককে ১ (এক) টি টিকেট বা কার্ড সরবরাহ করিবেন।