বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
ধারা ৯২এই অধ্যায়ের অধীন বিধি প্রণয়ন
অষ্টম অধ্যায় দুর্ঘটনাজনিত কারণে জখমের জন্য ক্ষতিপূরণ
ধারা ৯২
92. এই অধ্যায়ের অধীন বিধি প্রণয়ন এই অধ্যায়ের উদ্দেশ্যপূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নবর্ণিত বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) কোনো শ্রমিকের দ্বিতীয় তপশিলে উল্লিখিত ব্যাধি দ্বারা আক্রান্ত হইবার বিষয়ে নোটিশ প্রদান, ব্যাধির কারণ এবং তদন্ত সম্পর্কিত বিষয়; (খ) চাকরি সম্পর্কিত বিশেষ পেশাজনিত ব্যাধি; (গ) ক্ষতিপূরণ বণ্টন; (ঘ) ক্ষতিপূরণ পরিশোধ পদ্ধতি; (ঙ) চুক্তি, চুক্তি নিবন্ধিকরণ, চুক্তি নিবন্ধন করিতে ব্যর্থতার ফলাফল; (চ) জখমের ফলে মৃত কোনো শ্রমিক সম্পর্কে প্রদেয় কোনো ক্ষতিপূরণ এবং আইনগত অক্ষমতার অধীন কোনো ব্যক্তির ক্ষতিপূরণ বণ্টন ও এতৎসংক্রান্ত বিষয়াদি; (ছ) এই আইনের অধীন আদায়যোগ্য অর্থ আদায়; (জ) ইপিজেড শ্রম আদালত কর্তৃক মাসিক ক্ষতিপূরণ পুনর্বিবেচনা; এবং (ঝ) ক্ষতিপূরণ হিসাবে প্রদত্ত কোনো অর্থ হস্তান্তর করা সম্পর্কে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে ব্যবস্থা কার্যকরণ পদ্ধতি।