Skip to content

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯

ধারা ৩৮মিথ্যা বা প্রতারণার আশ্রয় গ্রহণ করিবার দণ্ড

বলবৎ

ধারা ৩৮

38. মিথ্যা বা প্রতারণার আশ্রয় গ্রহণ করিবার দণ্ড (১) কোনো ব্যক্তি- (ক) নিবন্ধিত না হইয়া নিজেকে ভেটেরিনারি প্র্যাকটিশনার বা প্যারাভেট বলিয়া পরিচয় প্রদান করিলে; (খ) প্রতারণা করিয়া ভেটেরিনারি প্র্যাকটিশনার হিসাবে নিবন্ধন করিলে বা নিবন্ধন করিবার উদ্যোগ গ্রহণ করিলে; (গ) প্রতারণামূলকভাবে তাহার নাম, পদবির সহিত নিবন্ধিত প্র্যাকটিশনার মর্মে কোনো শব্দ, বর্ণ বা অভিব্যক্তি ব্যবহার করিলে; (ঘ) মিথ্যা বা প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া ভেটেরিনারি প্র্যাকটিশনার বা প্যারাভেট হিসাবে প্রতিনিধিত্ব করিলে; (ঙ) নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার না হইয়া তাহার নামের সহিত ডাক্তার বা ‘‘ডাঃ’’ উপাধি ব্যবহার করিলে; অথবা (চ) প্যারাভেট হইয়া নিজেকে ভেটেরিনারি প্র্যাকটিশনার হিসাবে পরিচয় দিলে বা তাহার নামের পূর্বে ডাক্তার বা ‘‘ডাঃ’’ উপাধি ব্যবহার করিলে, উহা এই আইনের অধীন একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দন্ডে দণ্ডনীয় হইবেন। (২) উপ-ধারা ১ (এক) এর অধীন কোনো অপরাধ সংঘটনে সহায়তাকারী ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত দণ্ডের সমদণ্ডে দণ্ডনীয় হইবেন।

End of ধারা ৩৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯