বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯
ধারা ৩৯তহবিল
ধারা ৩৯
39. তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) এই আইনের অধীন প্রাপ্ত নিবন্ধন, সনদ এবং অন্যান্য ফি; (গ) বিনিয়োগ ও সম্পত্তির আয়; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো দেশি বা বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (ঙ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; এবং (চ) নিজস্ব আয় বা অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) সরকারের পূর্বানুমোদনক্রমে তহবিলের অর্থ যে কোনো তপশলি ব্যাংকে কাউন্সিলের নামে জমা রাখিতে হইবে বা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠানের লাভজনক ক্ষেত্রসমূহে বিনিয়োগ করা যাইবে। (৩) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল ও বিনিয়োগকৃত অর্থ পরিচালনা করিতে হইবে : তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কাউন্সিল কর্তৃক নির্দিষ্ট পদ্ধতিতে তহবিল ও বিনিয়োগকৃত অর্থ পরিচালিত হইবে। ব্যাখ্যা। -‘‘তপশিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2 (j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে। (৪) তহবিল হইতে সরকারের নিয়ম-নীতি ও বিধি-বিধান অনুসরণক্রমে কাউন্সিলের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে।