Skip to content

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) “কর্পোরেশন” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি); (খ) ‘‘কমিটি’’ অর্থ এই আইনের ধারা ৯ এর অধীন গঠিত কোনো কমিটি; (গ) “কর্মচারী” অর্থ কর্পোরেশনের কর্মচারী; (ঘ) ‘‘কোম্পানি’’ অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীন নিবন্ধিত কোনো কোম্পানি; (ঙ) ‘‘চেয়ারম্যান’’ অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান; (চ) ‘‘পরিচালক’’ অর্থ কর্পোরেশনের পরিচালক; (ছ) ‘‘পরিচালনা পর্ষদ” অর্থ এই আইনের ধারা ৭ এর অধীন গঠিত কর্পোরেশনের পরিচালনা পর্ষদ; (জ) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঝ) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঞ) ‘‘রুট’’ অর্থ সড়ক পরিবহণ আইন, ২০১৮ এ বর্ণিত রুট; (ট) ‘‘সদস্য’’ অর্থ পরিচালনা পর্ষদের কোনো সদস্য; (ঠ) ‘‘সদস্য-সচিব’’ অর্থ পরিচালনা পর্ষদের সদস্য-সচিব; এবং (ড) ‘‘সড়ক পরিবহণ সেবা’’ অর্থ কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়ার বিনিময়ে সড়ক পথে মোটরযান দ্বারা যাত্রী বা পণ্য পরিবহণ।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০