Skip to content

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০

ধারা ৩কর্পোরেশন প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ৩

3. কর্পোরেশন প্রতিষ্ঠা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, Road Transport Corporation Ordinance, 1961 (East Pakistan Ordinance No. VII of 1961) এর অধীন প্রতিষ্ঠিত The Bangladesh Road Transport Corporation, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) নামে অভিহিত হইবে এবং উহা এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) কর্পোরেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার এবং চুক্তি সম্পাদন করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

End of ধারা ৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০