Skip to content

বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০

ধারা ৫কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি

বলবৎ

ধারা ৫

5. কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:¾ (১) জাতীয় প্রয়োজন অনুযায়ী প্রকৌশল বিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রসমূহ যথা : পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিকসহ সকল প্রকার অবকাঠামো, যন্ত্রপাতি, প্ল্যান্ট, ডিভাইস এবং মালামালের (গধঃবৎরধষ) নকশা প্রণয়ন, নির্মাণ, উৎপাদন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও গুণগতমান নির্ধারণ; (২) টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করিবার ক্ষেত্রে শিল্প, শক্তি, কৃষি, খনিজ সম্পদ, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, পরিবেশ, পরিবহণ ও সেবাসহ প্রকৌশলের সকল খাতে পরিবেশবান্ধব ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণ ও উৎসাহিতকরণ; (৩) প্রকৌশলের সকল ক্ষেত্রে গবেষণার মাধ্যমে দেশে উদ্ভাবিত প্রকৌশল পদ্ধতি প্রয়োগপূর্বক দেশের উন্নয়ন উৎসাহিতকরণ; (৪) বিদ্যমান প্রকৌশল প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষ সাধন এবং চাহিদার নিরিখে দেশের উপযোগী নূতন প্রকৌশল প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র স্থাপনে সরকারের নিকট সুপারিশ প্রদান ও বেসরকারি প্রকৌশল খাতসমূহকে উৎসাহিতকরণ; (৫) প্রকৌশল প্রযুক্তি উদ্ভাবন, অভিযোজন, হস্তান্তর ও আত্তীকরণে উৎসাহিতকরণ; (৬) প্রযুক্তি প্রকৌশল গবেষণার নানাবিধ ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদেরকে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধকরণ; (৭) দেশে উদ্ভাবিত বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তির মেধাস্বত্ব অধিকার অর্জন ও সংরক্ষণে সহায়তা প্রদান; (৮) নূতন ও টেকসই প্রকৌশল প্রযুক্তি উদ্ভাবনকারী ব্যক্তি বা সংস্থাকে, সরকারের পূর্বানুমোদনক্রমে, জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান ও পুরস্কৃতকরণ; (৯) ক্ষুদ্র ও মাঝারি শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করিতে যথোপযোগী প্রকৌশল পদ্ধতির উদ্ভাবন, প্রয়োগ, বাস্তবায়ন ও ব্যবস্থাপনা প্রক্রিয়ার সমন্বয়করণ; (১০) প্রকৌশল ও প্রযুক্তি গবেষণার প্রধান ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং তদনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকৌশল গবেষণা পরিকল্পনা প্রণয়ন ও পরিচালনা এবং উহার সমন্বয়, পরিবীক্ষণ ও মূল্যায়ন; (১১) প্রাতিষ্ঠানিক, প্রায়োগিক ও শিল্পসংক্রান্ত প্রকৌশল গবেষণা কার্যক্রম পরিচালনা ও উন্নয়ন এবং সরকারি ও বেসরকারি শিল্পখাতে প্রকৌশল সেবার সমন্বয়করণ; (১২) দেশে বিদ্যমান প্রকৌশল গবেষণা প্রতিষ্ঠানসমূহের বাস্তবতা ও চাহিদার নিরিখে যুগোপযোগী বিষয়ের উপর গবেষণা কার্যক্রম গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান ও কার্যক্রমের সমন্বয়করণ; (১৩) প্রকৌশল জ্ঞান চর্চা প্রতিষ্ঠানসমূহে তাত্ত্বিক জ্ঞানের সহিত শিল্প কারখানায় ব্যবহৃত আধুনিক প্রকৌশল জ্ঞানের সম্পর্ক স্থাপনে সহায়তা প্রদান এবং সমন্বয়করণ; (১৪) নূতন প্রযুক্তির মাধ্যমে দেশে উদ্ভাবিত সাশ্রয়ী ও টেকসই প্রকৌশল পণ্যসমূহের উৎপাদন ব্যয় হ্রাসপূর্বক জনগণের ক্রয়সীমার মধ্যে আনয়ন এবং এইরূপ পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান; (১৫) প্রকৌশল পরীক্ষাগার ও গবেষণাগার স্থাপনসহ উহাতে নিয়োজিত গবেষকগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন ও উচ্চশিক্ষার কার্যক্রম গ্রহণ; (১৬) প্রকৌশল বিষয়ক গবেষণালব্ধ ফলাফল ও উহার প্রয়োগ সম্পর্কে জনগণকে অবহিত করিবার উদ্দেশ্যে সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালার আয়োজন এবং এতদ্‌সংশ্লিষ্ট প্রকাশনার ব্যবস্থা গ্রহণ; (১৭) প্রকৌশল খাতের গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং গবেষণালব্ধ ফলাফলের যথাযথ প্রয়োগের উদ্যোগ গ্রহণ; (১৮) প্রকৌশল খাতের উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিতকরণ এবং উক্ত সমস্যা নিরসনে করণীয় সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান; (১৯) গবেষকদের নিকট হইতে প্রাপ্ত প্রকৌশল গবেষণা প্রস্তাবসহ কাউন্সিলের বাজেট প্রস্তাব অনুমোদন; (২০) প্রকৌশল বিষয়ক সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা প্রতিষ্ঠানের সহিত নিবিড় যোগাযোগ রক্ষা করা; (২১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারের পূর্বানুমোদনক্রমে, যে কোনো দেশি বা বিদেশি ব্যক্তি বা সংস্থার সহিত প্রকৌশল গবেষণা সংক্রান্ত চুক্তি, সমঝোতা স্মারক ইত্যাদি সম্পাদন; এবং (২২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি বা প্রবিধান দ্বারা বা সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন।

End of ধারা ৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০