বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০
ধারা ৬পরিচালনা ও প্রশাসন
বলবৎ
ধারা ৬
6. পরিচালনা ও প্রশাসন কাউন্সিলের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশাসন গভর্নিং বডির উপর ন্যস্ত থাকিবে এবং কাউন্সিল যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে, গভর্নিং বডিও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।