Skip to content

বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০

ধারা ৭গভর্নিং বডি

বলবৎ

ধারা ৭

7. গভর্নিং বডি (১) কাউন্সিলের একটি গভর্নিং বডি থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গভর্নিং বডি গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান, যিনি উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, সরকার কর্তৃক নিযুক্ত হইবেন; (খ) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, সরকার কর্তৃক নিযুক্ত নিম্নরূপ ৫ (পাঁচ) জন সদস্য, যথা :- (অ) পুরকৌশলবিদ ১ (এক) জন; (আ) যন্ত্রকৌশলবিদ ১ (এক) জন; (ই) তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশলবিদ ১ (এক) জন; (ঈ) প্রশাসন ও অর্থ বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ১ (এক) জন; এবং (উ) প্রকৌশলের অন্যান্য শাখা হইতে ১ (এক) জন; (গ) ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি; (ঘ) সরকার কর্তৃক মনোনীত যে কোনো সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঙ) সরকার কর্তৃক মনোনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এর ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি; (চ) সরকার কর্তৃক মনোনীত বেসরকারি প্রকৌশল প্রতিষ্ঠানের ১ (এক) জন প্রতিনিধি; এবং (ছ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি। (২) চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে প্রকৌশল বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ প্রকৌশল পেশায় অন্যূন ২৫(পঁচিশ) বৎসরের অভিজ্ঞতা এবং স্বীকৃত আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা থাকিতে হইবে এবং তাহার চাকুরির শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত সদস্যগণের নিয়োগের ক্ষেত্রে নিম্নবর্ণিত যোগ্যতা থাকিতে হইবে এবং তাহাদের চাকুরির শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে, যথা:¾ (ক) উপ-ধারা (১) এর দফা (খ) এর উপ-দফা (ঈ) এ উল্লিখিত সদস্য ব্যতীত, অন্যান্য সদস্যগণের ক্ষেত্রে প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ স্ব স্ব প্রকৌশল পেশায় অন্যূন ২০(বিশ) বৎসরের অভিজ্ঞতা এবং স্বীকৃত আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা; এবং (খ) উপ-ধারা (১) এর দফা (খ) এর উপ-দফা (ঈ) এ উল্লিখিত সদস্যের ক্ষেত্রে, প্রশাসনিক ও আর্থিক বিষয়ে অন্যূন ২০ (বিশ) বৎসরের অভিজ্ঞতা। (৪) চেয়ারম্যান এবং উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসরের জন্য স্বীয় পদে বহাল থাকিবেন এবং তাহারা কাউন্সিলের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং উক্ত মেয়াদ সমাপ্তির পর উক্ত পদে পরবর্তী সদস্য নিয়োগ না হওয়া পর্যন্ত সরকার সংশ্লিষ্ট যোগ্যতাসম্পন্ন কোনো প্রকৌশলীকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব প্রদান করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোনো সময় কোনো কারণ দর্শানো ব্যতিরেকে, চেয়ারম্যান এবং উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত সদস্যগণকে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (৫) উপ-ধারা (১) এর দফা (গ), (ঘ), (ঙ) ও (চ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩(তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার প্রয়োজনবোধে, যে কোনো সময়, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে, যে কোনো মনোনীত সদস্যকে তাহার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (৬) উপ-ধারা (১) এর দফা (ক), (খ), (গ), (ঘ), (ঙ) ও (চ) এর অধীন নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যগণ এবং মনোনীত সদস্যগণ সরকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০